রবীন্দ্রনাথ ঠাকুর
Silent Book-এ পড়ুন EPUB ডাউনলোড করুন (0.1 MB)
বৃষ্টি, আগুন বা সমুদ্রের শব্দের সঙ্গে পড়ুন →
১
অমিত-চরিত
অমিত রায় ব্যারিস্টার। ইংরেজি ছাঁদে রায় পদবী ‘রয়’ ও ‘রে’ রূপান্তর যখন ধারণ করলে তখন তার শ্রী গেল ঘুচে, কিন্তু সংখ্যা হল বৃদ্ধি। এই কারণে নামের অসামান্যতা কামনা করে অমিত এমন একটি বানান বানালে যাতে ইংরেজ বন্ধু ও বন্ধুনীদের মুখে তার উচ্চারণ দাঁড়িয়ে গেল—— অমিট্ রায়ে।
অমিতর বাপ ছিলেন দিগ্বিজয়ী ব্যারিস্টার। যে পরিমাণ টাকা তিনি জমিয়ে গেছেন সেটা অধস্তন তিন পুরুষকে অধঃপাতে দেবার পক্ষে যথেষ্ট। কিন্তু পৈতৃক সম্পত্তির সাংঘাতিক সংঘাতেও অমিত বিনা বিপত্তিতে এ যাত্রা টিঁকে গেল।
লেখাটি উইকিসংকলনের অবদানকারীদের সৌজন্যে, CC BY-SA 4.0 লাইসেন্সের অধীনে নেওয়া। এই পাতাগুলি থেকে Silent Book EPUB-টি তৈরি করেছে। উৎস পাতা · লাইসেন্স