← Silent Book · সব বই

পল্লী-সমাজ

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

Silent Book-এ পড়ুন EPUB ডাউনলোড করুন (0.1 MB)

বৃষ্টি, আগুন বা সমুদ্রের শব্দের সঙ্গে পড়ুন →

শুরুর অংশ

পল্লী-সমাজ

১

বেণী ঘোষাল মুখুয্যেদের অন্দরের প্রাঙ্গণে পা দিয়াই সম্মুখে এক প্রৌঢ়া রমণীকে পাইয়া প্রশ্ন করিলেন, “এই যে মাসি, রমা কই গা?” মাসী আহ্নিক করিতেছিলেন, ইঙ্গিতে রান্নাঘর দেখাইয়া দিলেন। বেণী উঠিয়া আসিয়া রন্ধনশালার চৌকাঠের বাহিরে দাঁড়াইয়া বলিলেন, “তা হ’লে রমা, কি কর্‌বে স্থির করলে?” জ্বলন্ত উনান হইতে শব্দায়মান কড়াটা নামাইয়া রাখিয়া রমা মুখ তুলিয়া চাহিল,—“কিসের বড়দা?”

বেণী কহিলেন, “তারিণী খুড়োর শ্রাদ্ধের কথাটা বোন্‌! রমেশ ত কা’ল এসে হাজির হয়েছে। বাপের শ্রাদ্ধ খুব ঘটা ক’রেই কর্‌বে ব’লে বোধ হচ্চে;—যাবে নাকি?”

সূচিপত্র

  1. প্রথম পরিচ্ছেদ
  2. দ্বিতীয় পরিচ্ছেদ
  3. তৃতীয় পরিচ্ছেদ
  4. চতুর্থ পরিচ্ছেদ
  5. পঞ্চম পরিচ্ছেদ
  6. ষষ্ঠ পরিচ্ছেদ
  7. সপ্তম পরিচ্ছেদ
  8. অষ্টম পরিচ্ছেদ
  9. নবম পরিচ্ছেদ
  10. দশম পরিচ্ছেদ
  11. একাদশ পরিচ্ছেদ
  12. দ্বাদশ পরিচ্ছেদ
  13. ত্রয়োদশ পরিচ্ছেদ
  14. চতুর্দশ পরিচ্ছেদ
  15. পঞ্চদশ পরিচ্ছেদ
  16. ষোড়শ পরিচ্ছেদ
  17. সপ্তদশ পরিচ্ছেদ
  18. অষ্টাদশ পরিচ্ছেদ
  19. উনবিংশ পরিচ্ছেদ

বিনামূল্যের বাংলা বই

সব বই

লেখাটি উইকিসংকলনের অবদানকারীদের সৌজন্যে, CC BY-SA 4.0 লাইসেন্সের অধীনে নেওয়া। এই পাতাগুলি থেকে Silent Book EPUB-টি তৈরি করেছে। উৎস পাতা · লাইসেন্স